প্রাণিবিদ্যা বিভাগ : জন্মলগ্ন থেকে
১৯৫৩ সালের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়। রাজশাহী শহর থেকে তিন মাইল পূর্ব দিকে মতিহারের সবুজ চত্বর ঘিরে এই বিশ্বদ্যিালয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরপরই বিভিন্ন স্বকীয়তা প্রকাশ করে। প্রাণিবিদ্যা বিভাগ তাদের অন্যতম। সর্বপ্রথম ১৯৬৫ সালে উদ্ভিদবিদ্যা বিভাগের নিয়ন্ত্রণাধীনে অনুসংগী বিষয় হিসাবে এই বিভাগের জন্ম। প্রাণিবিদ্যা বিভাগের জন্মলগ্নে প্রথম শিক্ষক হিসাবে যোগদান করেন শ্রদ্ধেয় শিক্ষক আলতাফ হোসেন সাহেব। তিনি বিদেশ গমনের পরই আসেন জনাব ডঃ মুস্তাফিজুর রহমান। তাঁরই ঐকান্তিক প্রচেষ্টায় প্রাণিবিদ্যা বিভাগের পরিসর বৃদ্ধির পথ উন্মুক্ত হয়। তিনি তাঁর সমস্ত জীবনের সাধনা বাসনা ঢেলে গড়েছেন এই বিভাগের ইতিহাসের প্রতিটি পাতা প্রতিটি অক্ষর। প্রাণিবিদ্যা বিভাগ ছিল তাঁর সাধনার ব্রত, আপন নীড়, সুসংগঠিত আলয়।
১৯৬৯ সালে মাত্র ১৮ জন ছাত্র নিয়ে তিনি ও তাঁর সহকারী জনাব আলতাফ হোসেন স্নাতক সম্মান অধ্যায়ের যাত্রা শুরু করেন। পরবর্তীতে এ্ই বিভাগে জনাব সোহরাব আলী যোগ দেন ও সেই সময় জনাব আলতাফ পুনরায় বিদেশ যান। ১৯৭০ এ আসেন জনাব আনিসুল ইসলাম এবং ১৯৭২ সালে এ বিভাগে এম এস-সি পুর্বাভাগ খোলা হয়। এ সয় বেশ কয়েকজন শিক্ষক এ বিভাগে যোগদান করেন।
এ সময় প্রাণিবিদ্যা বিভাগে দুটি ক্লাশরুমে অনার্স এর তিন ব্যাচ। পূর্ব ভাগ ও আনুসঙ্গিক এর দুটো ব্যাচ সহ ৬টি ক্লাশের ব্যবহারিক ও তাত্বিক ক্লাশ চালানো হ’ত। স্থান স্বল্পতা জনিত সমস্যা এবং নানান সমস্যার মুখে ছাত্র শিক্ষকগণ বিভাগকে একটি পূর্ণ বিভাগ রূপে প্রতিষ্ঠিত করতে সর্বাত্মক চেষ্টা করেন। এবং ফলস্বরূপ ১৯৭৩ সালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডঃ মুস্তাফিজুর রহমানকে সভাপতি করে পূর্ণাঙ্গ বিভাগ হিসাবে চালু করে।
এই বিভাগে বর্তমানে স্নাতোকত্তর শ্রেণীতে বিশেষ শাখা ছাড়াও এম, ফিল পর্যায়ে শিক্ষা দেওয়া হয় এবং বর্তমানে দুজন পি-এইচডি গবেষণায় রত। এই বিভাগের পাশের হার শতকরা ৮০ থেকে ১০০ ভাগ। এছাড়াও বিভাগীয় মিউজিয়ামটি দেশের সর্ববৃহৎ মিউজিয়ম। গত প্রদর্শনীতে আমাদের বিভাগ বিভাগীয় ২য় পুরষ্কার সহ মোট চারটি পুরস্কার পেয়েছে। এছাড়াও একবার হকিতে চ্যাম্পিয়ন ও একবার ক্রিকেটে রানার্স আপ হবার যোগ্যতা লাভ করেছে। প্রাণিবিদ্যা বিভাগে সম্মান ও প্রতিপত্তি শুধু দেশেই নয় বিদেশেও ছড়িয়ে পড়ে। ফ্রান্স, আমেরিকা ও আরবের রাষ্ট্রদূতসহ আরো অনেক বিদেশী এই বিভাগ পরিদর্শন করে ভূয়সী প্রশংসা করেছেন।