আমাদের কথা
গত এলামনাই এসোসিয়েশনের পিকনিকে কোন এক ব্যাচের শিক্ষার্থীরা প্রথম স্মৃতি এলবাম (Souvenir) বের করার দাবী করলে বিষয়টা নিয়ে তাৎক্ষনিক আমাদের সহপাঠীদের মধ্যে কথা হয় এবং সকলেই একমত যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরাই প্রথম স্মৃতি এলবাম বের করি। আর প্রাণিবিদ্যা বিভাগতো আমাদের অনেক স্মৃতি বিজোড়িত প্রিয় একটি বিভাগই। আমাদের এলাবামে দেয়া শ্রদ্ধেয় স্যারদের বানীতেই সে স্বীকৃতি আছে। সিদ্ধান্ত নিই- এলবামটিকে ওয়েবে প্রকাশ করার। তারই বহিঃপ্রকাশ এই ওয়েবসাইট।
ওয়েব ভার্সনে কিছুটা ভিন্নতা থাকাই স্বাভাবিক। তবে সেটা আঙ্গিক, আক্ষরিক অবশ্যই নয়।
আমাদের সহপাঠীদের কেউ বর্তমানে চাকুরীতে নেই। অনেকেই প্রয়াত। আমাদের সহপাঠীদের অবস্থান, কর্মজীবন, শেষ কর্মস্থল ও পদবী, কণ্ট্যাক্ট নং, জন্ম-মৃত্যু, তাঁদের সন্তানাদি ইত্যাদি বিষয় নিয়ে আলাদা ভাবে তথ্য লিপিবদ্ধ করার প্রয়াস থাকল। তথ্য পাওয়া সাপেক্ষে সমৃদ্ধ হবে ইনশা-আল্লাহ্।
ওয়েবসাইটটি আমাদের সকল প্রয়াত বন্ধুদেরকে উৎসর্গ করা হলো। পাশের যায়গাটি মূলতঃ আমাদের সদ্য প্রয়াত সহপাাঠীর জন্য বরাদ্দ।আমাদের অনেক সহপাঠী (শিক্ষাবর্ষ : ১৯৭২-১৯৭৩) বিভিন্ন কারণে আমাদের কাছ থেকে আগেই বিচ্ছিন্ন হয়ে গেছেন। তাঁদের প্রতি আমাদের ভালবাসা আজও অটুট। তাঁদেরকেও আমাদের পাশে যায়গা করে দেয়ার বাসনা রইল।
Message from
PROF. MUSTAFIZUR RAHMAN
It gives me immense pleasure to know that the final year students of this department are going to publish a souvenir prior to their departure from the department, after the completion of their studies here. Many of them were with us for four years, doing B. Sc. (Hons.) and M. Sc., and only a few had been with us for one or two years, I had, therefore, he oppertunity to know them very closely. This batch of students will be remembered by the department for their very active role in different extramural activities. They arranged the departmental exhibitions in such a nice way that it drew laurels form many people from inside and outside the campus. They took part in educational tours and short tours-cum picnics and all such occasions had been of immense…

Dr. A. S. M. Shafiqur Rahman
DoB-1954 — DoD- 28.08.2026

Dr. Azfar Ahmed Rana
DoB- 01.11.1955 — DoD- 01.11.2024

Md. Najibur Rahman
DoB- ? — DoD- ?

Sufia Bulbul
DoB-18.08.1955 — DoD- 11.08.2021
আমরা এই অংশে বর্তমান সময়ের ছবি দিতে ইচ্ছুক। কিন্তু সংগ্রহে না থাকার কারণে সম্ভব হচ্ছে না। বর্তমান সময়ের ছবি পেলে পাল্টিয়ে দেয়া হবে ইনশায়াল্লাহ্।
রুবি জুবলি অনুষ্ঠানের কার্যবিবরণী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যার ৪র্থ ব্যাচের আমরা ছাত্র-ছাত্রীরা ১৯৭৬ সালের মাস্টার্স পরীক্ষার্থী হওয়ায় “ব্যাচ-’৭৬” নামে পরিচিত। এই “ব্যাচ-’৭৬” এর ০৩/০৮/২০১৮ খ্রিঃ ৪০ বছর পূর্ণ হওয়ায় গত গত ০৫/০৮/২০১৮ খ্রিঃ তারিখ রোববার রাজশাহী কলেজের শিক্ষক মিলনায়তনে ৪০ বছর পূর্তি অনুষ্ঠান (রুবি জয়ন্তী) অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ত্ব ও স্যার প্রফেসর মোঃ সোহরাব আলী। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান।
রুবি জুবলি-কে সামনে রেখে ব্যাচের কর্মকাণ্ড ও ছাত্রজীবন স্মরণে batch76.org শীর্ষক একটি ওয়েবসাইট খোলা হয়। মাননীয় প্রধান অতিথি প্রফেসর মোঃ সোহরাব আলী বাটন চেপে উক্ত ওয়েবসাইট উন্মোচন করেন। উক্ত অনুষ্ঠানে ব্যাচের বন্ধুরা সকলে যথাসম্ভব স্মৃতিচারণ করেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথির আনুষ্ঠানিক বক্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করে। সংখ্যার বিচারে ব্যাচের বন্ধুদের উপস্থিতি কমসংখ্যক হলেও যাদের সাথে যোগাযোগ আছে তাঁরা সকলেই ফোন করে এবং মেসেজ পাঠিয়ে তাঁদের একাত্মতা ঘোষণা করেছেন। সকলেই আগামীতে উপস্থিত থাকার অঙ্গীকার করেছেন।
রুবি জয়ন্তীর আলোচনা শেষে যে সকল বিষয়ে সকলে সহমত পোষণ করেন সেগুলো লিপিবদ্ধ করে ওয়েবসাইটে উল্লেখ করার সিদ্ধান্ত গৃহিত হয়। সিদ্ধান্তগুলো হলোঃ-
| (ক) | আমাদের জানামতে অন্ততঃ ৬জন বন্ধু প্রয়াত। তাঁরা হলেন মাহমুদা খাতুন বেলা, মোঃ মোজাম্মেল হক, দেওয়ান মোঃ মহসীন আলী, মোঃ শফিউর রহমান, মোঃ আব্দুল মান্নান, ও নুরুন্নাহার লাভলী। তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় যেন পরম করুণাময় তাদেরকে শান্তি দান করেন। |
| (খ) | আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর মোঃ খালেকুজ্জামান এবং বন্ধু সেলিনা পারভিন রিতাসহ সকল অসুস্থ্য বন্ধুদের নিরাময় ও সুস্থ্য জীবন কামনা করে দোয়া করা হয়। |
| (গ) | মাস্টার্সে আমরা যাঁরা একসাথে ছিলাম এবং ১৯৭২-১৯৭৩ সেশনে ভর্তি হয়েছিলাম তাঁদের সকলকেই “ব্যাচ-’৭৬”বিবেচনা করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়। |
| (ঘ) | ওয়েবসাইট (batch76.org)-এ লেখা বা মতামতও দেয়া যাবে। কিন্তু মতামত দিতে হলে সদস্য হওয়া জরুরী। এজন্য সকলে রেজিষ্ট্রেশন পাতায় প্রবেশ করে রেজিষ্ট্রেশন করবেন মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়। |
| (ঙ) | অনেকের ছবি বা তথ্য না থাকায় ওয়েবেসাইটে অপূর্ণতা স্পষ্ট। সকলকে তাঁদের ছবিসহ প্রয়োজনীয় তথ্যাদি প্রেরণের অনুরোধ জানানোর সিদ্ধান্ত গৃহিত হয়। |
| (চ) | গ্রুপ হিসেবে একটি ফেসবুক একাউণ্ট খোলা হবে মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়। |
| (ছ) | বছরে অন্ততঃ একবার সকলে একসাথে বসা যেতে পারে। কিভাবে কখন কোথায় বসা হবে সে বিষয়ে কমপক্ষে তিন মাস আগে পরস্পরকে মতামত জানানোর সিদ্ধান্ত গৃহিত হয়। |
| (জ) | ব্যাচ-’৭৬ এর রুবি জয়ন্তী উদ্যাপনে প্রধান অতিথি হিসেবে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর মোঃ সোহরাব আলী উপস্থিত থেকে ওয়েবসাইট উদ্বোধন করায় আমরা ব্যাচ-’৭৬ এর ছাত্র-ছাত্রীরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। |
| (ঝ) | উল্লেখ্য, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান প্রাণিবিদ্যা ব্যাচ-’৭৬, রাবি এর রুবি জয়ন্তীর সার্বিক ব্যবস্থাপনা ও ব্যয়ভার বহন করেন। এজন্য ব্যাচের পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। |
| (ঞ) | আমাদের ওয়েবসাইটটি যাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় ওয়েবসাইটের লিংকভুক্ত করা হয় সেজন্য উক্ত বিভাগের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ জানানোর সিদ্ধান্ত গৃহিত হয়। |
| (ট) | ব্যাচ-’৭৬ এর সকল কর্মকাণ্ড সমন্বয় করার জন্য আজফার আহমেদ (মোবাইল নং- ০১৭১৮৮২১৫৪৭)-কে দায়িত্ব অর্পন করার সিদ্ধান্ত গৃহিত হয়। তাঁকে সার্বিক সহযোগিতা করার জন্য আবদুল ওয়াদুদ (মোবাইল নং- ০১৭১৫৪৪১৩০৮)-কে অনুরোধ জানানো হয়। |

