শুভেচ্ছা বাণী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শেষ বর্ষের ছাত্র-ছাত্রীরা একটি স্মারণী বের করতে যাচ্ছে জেনে আমি খুবই আনন্দিত। ঢাকা, রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোন বছরের ছাত্র-ছাত্রীরা এমনটি করতে পেরেছে বলে আমার জানা নেই। ইচ্ছা থাকলেই উপায় হয় এটা তারা আবার প্রমাণ করল। প্রত্যেক শ্রেণীর ছাত্রদের মধ্যে দু’চারজন উৎসাহী এবং কর্মী ছেলেমেয়ে থাকে কিন্তু শ্রেণী হিসাবে এদের অধিকাংশ ছাত্ররাই অতি উৎসাহী, করিতকর্মা এবং নিয়মানুবর্তী। আমার দৃঢ় বিশ্বাস এরা জীবনের যে কোনও ক্ষেত্রে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে পারবে যদি এদের ভেতর কর্ম-বিমুখতা চলে না আসে। ইনশাআল্লাহ নিজেদের অভীষ্ট লক্ষ্যে এরা অবশ্যই পৌঁছবে।

মোঃ সোহরাব আলী
সহকারী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়
৩রা আগস্ট, ১৯৭৮
মোঃ সোহরাব আলী
সহকারী অধ্যাপক
প্রাণিবিদ্যা বিভাগ