শুভেচ্ছা বাণী

আমাদের এম, এস-সি, শেষ বর্ষের ছাত্র-ছাত্রীরা তাদের বিদায় লয়ে একটি ‘স্মরণিকা’প্রকাশ করছে জেনে খুবই আনন্দিত হয়েছি। সুদীর্ঘকাল যাবৎ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শেষে তারা প্রায় বের হয়ে যাবার পথে। এ বিদায় বেলায় স্বভাবতই তাদের দুটি কথা বলতে হয়।

হে বন্ধুগণ,

তোমরা তোমাদের একাডেমিক শিক্ষা জীবন প্রায় শেষ করতে চলছো, জীবিকা অন্বেষণে বিভিন্ন জন বিভিন্ন কর্মক্ষেত্রে ঢুকবে। কিন্তু স্মরণ রেখো সারাটা জীবনই হলো শিক্ষার্জনের সময়। তাই কর্মক্ষেত্রে ঢুকলেও যে শিক্ষায় তোমরা শিক্ষিত হয়েছো তা ভুলে যেয়োনা। বরং ইহার চর্চা করো।

আমরাও আশা করি তোমরা যে যেখানেই থেকো না কেন তোমরা সর্বদাই চেষ্টা করবে যেনো প্রাণিবিদ্যার সুনাম অক্ষুন্ন থাকে এবং তোমরা তোমাদের কর্মক্ষেত্রে ক্রমোন্নতি করে নিজেকে সুপ্রতিষ্ঠিত করবে।

পরিশেষে শুধু এতটুকু আশীর্বাদ করছি হে বন্ধুগণ! তোমাদের ভবিষ্যৎ জীবন সুন্দর হউক, সুখী মধুর হউক।

আবদুস সালাম ভুঁইয়া
সহকারী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়
৩রা আগস্ট, ১৯৭৮
আবদুস সালাম ভুঁইয়া
সহকারী অধ্যাপক
প্রাণিবিদ্যা বিভাগ