রুবি জুবলি অনুষ্ঠানের কার্যবিবরণী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যার ৪র্থ ব্যাচের আমরা ছাত্র-ছাত্রীরা ১৯৭৬ সালের মাস্টার্স পরীক্ষার্থী হওয়ায় “ব্যাচ-’৭৬” নামে পরিচিত। এই “ব্যাচ-’৭৬” এর ০৩/০৮/২০১৮ খ্রিঃ ৪০ বছর পূর্ণ হওয়ায় গত গত ০৫/০৮/২০১৮ খ্রিঃ তারিখ রোববার রাজশাহী কলেজের শিক্ষক মিলনায়তনে ৪০ বছর পূর্তি অনুষ্ঠান (রুবি জয়ন্তী) অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ত্ব ও স্যার প্রফেসর মোঃ সোহরাব আলী। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান।
রুবি জুবলি-কে সামনে রেখে ব্যাচের কর্মকাণ্ড ও ছাত্রজীবন স্মরণে batch76.org শীর্ষক একটি ওয়েবসাইট খোলা হয়। মাননীয় প্রধান অতিথি প্রফেসর মোঃ সোহরাব আলী বাটন চেপে উক্ত ওয়েবসাইট উন্মোচন করেন। উক্ত অনুষ্ঠানে ব্যাচের বন্ধুরা সকলে যথাসম্ভব স্মৃতিচারণ করেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথির আনুষ্ঠানিক বক্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করে। সংখ্যার বিচারে ব্যাচের বন্ধুদের উপস্থিতি কমসংখ্যক হলেও যাদের সাথে যোগাযোগ আছে তাঁরা সকলেই ফোন করে এবং মেসেজ পাঠিয়ে তাঁদের একাত্মতা ঘোষণা করেছেন। সকলেই আগামীতে উপস্থিত থাকার অঙ্গীকার করেছেন।
রুবি জয়ন্তীর আলোচনা শেষে যে সকল বিষয়ে সকলে সহমত পোষণ করেন সেগুলো লিপিবদ্ধ করে ওয়েবসাইটে উল্লেখ করার সিদ্ধান্ত গৃহিত হয়। সিদ্ধান্তগুলো হলোঃ-
| (ক) | আমাদের জানামতে অন্ততঃ ৬জন বন্ধু প্রয়াত। তাঁরা হলেন মাহমুদা খাতুন বেলা, মোঃ মোজাম্মেল হক, দেওয়ান মোঃ মহসীন আলী, মোঃ শফিউর রহমান, মোঃ আব্দুল মান্নান, ও নুরুন্নাহার লাভলী। তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় যেন পরম করুণাময় তাদেরকে শান্তি দান করেন। | |||
| (খ) | আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর মোঃ খালেকুজ্জামান এবং বন্ধু সেলিনা পারভিন রিতাসহ সকল অসুস্থ্য বন্ধুদের নিরাময় ও সুস্থ্য জীবন কামনা করে দোয়া করা হয়। | |||
| (গ) | মাস্টার্সে আমরা যাঁরা একসাথে ছিলাম এবং ১৯৭২-১৯৭৩ সেশনে ভর্তি হয়েছিলাম তাঁদের সকলকেই “ব্যাচ-’৭৬”বিবেচনা করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়। | |||
| (ঘ) | ওয়েবসাইট (batch76.org)-এ লেখা বা মতামতও দেয়া যাবে। কিন্তু মতামত দিতে হলে সদস্য হওয়া জরুরী। এজন্য সকলে রেজিষ্ট্রেশন পাতায় প্রবেশ করে রেজিষ্ট্রেশন করবেন মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়। | |||
| (ঙ) | অনেকের ছবি বা তথ্য না থাকায় ওয়েবেসাইটে অপূর্ণতা স্পষ্ট। সকলকে তাঁদের ছবিসহ প্রয়োজনীয় তথ্যাদি প্রেরণের অনুরোধ জানানোর সিদ্ধান্ত গৃহিত হয়। | |||
| (চ) | গ্রুপ হিসেবে একটি ফেসবুক একাউণ্ট খোলা হবে মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়। | |||
| (ছ) | বছরে অন্ততঃ একবার সকলে একসাথে বসা যেতে পারে। কিভাবে কখন কোথায় বসা হবে সে বিষয়ে কমপক্ষে তিন মাস আগে পরস্পরকে মতামত জানানোর সিদ্ধান্ত গৃহিত হয়। | |||
| (জ) | ব্যাচ-’৭৬ এর রুবি জয়ন্তী উদ্যাপনে প্রধান অতিথি হিসেবে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর মোঃ সোহরাব আলী উপস্থিত থেকে ওয়েবসাইট উদ্বোধন করায় আমরা ব্যাচ-’৭৬ এর ছাত্র-ছাত্রীরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। | |||
| (ঝ) | উল্লেখ্য, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান প্রাণিবিদ্যা ব্যাচ-’৭৬, রাবি এর রুবি জয়ন্তীর সার্বিক ব্যবস্থাপনা ও ব্যয়ভার বহন করেন। এজন্য ব্যাচের পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। | |||
| (ঞ) | আমাদের ওয়েবসাইটটি যাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় ওয়েবসাইটের লিংকভুক্ত করা হয় সেজন্য উক্ত বিভাগের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ জানানোর সিদ্ধান্ত গৃহিত হয়। |
| (ট) | ব্যাচ-’৭৬ এর সকল কর্মকাণ্ড সমন্বয় করার জন্য আজফার আহমেদ (মোবাইল নং- ০১৭১৮৮২১৫৪৭)-কে দায়িত্ব অর্পন করার সিদ্ধান্ত গৃহিত হয়। তাঁকে সার্বিক সহযোগিতা করার জন্য আবদুল ওয়াদুদ (মোবাইল নং- ০১৭১৫৪৪১৩০৮)-কে অনুরোধ জানানো হয়। |