শুভেচ্ছা বাণী

এম, এস-সি, শেষ বর্ষের ছাত্র-ছাত্রীরা যে স্মারক-পত্র বের করতে যাচ্ছে তাতে কিছু লিখতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি। তোমরা আজ ধারাবহিক শিক্ষা জীবনের দ্বারপ্রান্তে। এতদিন তোমরা ব্যস্ত ছিলে মনের শূন্য অধিকোষ জ্ঞান আহরণের মাধ্যমে সমৃদ্ধ করে তোলার জন্য। এই দিনগুলি ছিল তোমাদের জন্য জ্ঞান আহরণ, চরিত্র গঠন এবং ভবিষ্যৎ জীবনের জন্য নিজকে সঠিকভাবে তৈরী করার এক উপযুক্ত সময়। যথোপযুক্তভাবে ব্যবহারকারীর জন্য এই সময়ের সঞ্চিত ধন এক চিরস্থায়ী সম্পদ। যা জীবনে এনে দেয় সুখ ও সমৃদ্ধি। যারা এই সময়কে সঠিকভাবে ব্যবহার করতে ব্যবহার করতে ব্যর্থ হয় তারা মনের ভাণ্ডারে পঙ্কিলতা ছাড়া আর কিছুই জমা করতে পারে না।

সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস, কর্তব্যনিষ্ঠা ও অধ্যাবসায় তোমাদের জীবনে নিয়ে আসুক সুখ ও শান্তি। তোমাদের ভবিষ্যৎ জীবন সুন্দর ও সমৃদ্ধশালী হয়ে উঠুক এই কামনা করি।

এ, কে, এম, ফজলুল হক
সহকারী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়
৩রা আগস্ট, ১৯৭৮

এ, কে, এম, ফজলুল হক
সহকারী অধ্যাপক
প্রাণিবিদ্যা বিভাগ